কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বিপদজ্জনক হয়ে উঠবে যে বাংলাদেশী খেলোয়ারেরা

Labels: ,






 ১


আগামী বৃহস্পতিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। ধোনি-বাহিনীর কাছে বিপজ্জনক হয়ে উঠতে পারেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। এঁদের মধ্যে সবার প্রথমেই নাম আসবে মহমদুল্লাহর। গ্রুপ পর্যায়ের ৬ ম্যাচে ৮৬ গড়ে ৩৪৪ রান করেছেন তিনি। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে শতরান করেছেন তিনি। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে শতরান করার নজির গড়েছেন তিনি। 


২



 মুশফিকর রহিমের স্ট্রাইক রেট ১১৩.৩৮। ছয় ম্যাচে তিন অর্ধশতরান করেছেন তিনি। যে কোনও দলের ঘুম কেড়ে নিতে পারেন তিনি। 

৩

 

সাকিব আল হাসান বিশ্বকাপে মোট ৫৩০ রান করেছেন। তিনিই বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার। দলের হয়ে ২০ টি উইকেটও দখলে রয়েছে তাঁর। খেলার রঙ পাল্টে দেওয়ার সক্ষমতা রয়েছে এই অল রাউন্ডারের।

 ৪


 মুর্তাজা দলের অধিনায়ক। দলের প্রধান স্ট্রাইক বোলারও তিনি। ২০০৩-এর বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে গিয়ে তাঁর বোলিংয়ে নাজেহাল হতে হয়েছিল ভারতীয় ব্যাটস্যানদের।

৫



 ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের খেলায় আগুন ঝরিয়েছেন পেসার রুবেল। ৫৩ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। 


Tag: ICC World Cup 2015Quarter final Bangladesh vs India

0 comments:

Post a Comment